Sunday, February 14, 2021

হ্যাপি ফ্যামিলি


১৪ ফেব্রুয়ারী, ২০২১

সকালঃ ১০.৩০ মিনিট

কাকতালীয় ভাবে আজ আমি বাড়িতে৷ সকালে ঘুম ভেঙেই আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিলো৷ আজ বিশ্ব ভালোবাসা দিবস৷ আজ বাড়িতে সবাই আসছে৷ আমি ২ মাস পর ঢাকা থেকে বাড়ি আসলাম৷ ভাইয়া ভাবি আছে৷ আপু দুলাভাই বেড়াতে আসছে৷ ভাগিনারা ও আছে৷ অনেক দিন এমন হয় না৷ সবাই এক সাথে৷ আমি ঘুম ঘুম চোখে ভাবছিলাম ব্যাপারটা৷ হ্যাপি ফ্যামিলি৷ আসলেই আমরা সবাই সুখী৷ আহামরি কোন প্রবলেম নাই৷ কোন টানা হ্যাঁচড়া নাই৷ সব সময় যেন এমন ভাবে থাকতে পারি৷ আজ ভালোবাসা দিবস বলে কিছু থাকলে, তা পূর্নতা পেলো৷ ফিলিং লাভলী <3  

Saturday, June 27, 2020

বেঁচে থাকা



আমি বেঁচে থাকতে চাই,

এই সুন্দর পৃথিবীতে আরো কিছুটা দিন বেঁচে থাকতে চাই।

 

সাগরের বিশাল আর উত্তাল ঢেউ দেখতে হলেও আমি বেঁচে থাকতে চাই,

পাহাড়ের চূড়ায় বসে সম্পুর্ন পৃথিবী টাকে এক নজরে দেখার জন্য হলেও আমি বেঁচে থাকতে চাই৷

 

পূর্নিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে থাকতে হলেও আমি বেঁচে থাকতে চাই,

ড্রিম লাইট জ্বালিয়ে, রোমান্টিক মিউজিক শোনার জন্য হলেও আমি বেঁচে থাকতে চাই৷

 

ফজর নামাজ পরে, ভোরের আলো ছড়িয়ে পড়া দেখতে আমি আরো কিছুদিন বাঁচতে চাই,

চাঁদপুর মোহনায় সূর্যের ডুবে যাওয়া দেখতে আমি বেঁচে থাকতে চাই৷

 

অঞ্জন দত্তের গান শুনার জন্য আমি বেঁচে থাকতে চাই,

বেলকনিতে বসে ফুরফুরে হাওয়া গায়ে লাগাতে আমি বেঁচে থাকতে চাই৷

 

প্রেমিকার চোখের দিকে তাকিয়ে থাকতে আমি বেঁচে থাকতে চাই,

পুরনো প্রেমিকার কথা মনে পরে, কষ্টের মাঝে শান্তি খুজতে হলেও আমি বেঁচে থাকতে চাই৷

 

প্রেমিকার সাথে কথা বলে সারারাত কাটিয়ে দিতে গিয়ে আমি বেঁচে থাকতে চাই,

বন্ধুদের সাথে মাঝরাতে শহীদ মিনারে শুয়ে থাকতে হলেও আমি বেঁচে থাকতে চাই৷

 

কদম ফুল হাতে, প্রেমিকার সাথে বৃষ্টিতে ভিজতে হলেও আমি বেঁচে থাকতে চাই,

হুমায়ুন আহমেদ এর আরো কয়েকটা বই পড়ার জন্য হলেও আমি বেঁচে থাকতে চাই৷

 

চিলক্স এর বার্গার খেতে হলেও আমি বেঁচে থাকতে চাই,

রসগোল্লা আর গরম জিলাপি খাওয়ার জন্য হলেও আমি বেঁচে থাকতে চাই৷

 

কি হবে এতো তাড়াতাড়ি মরে গিয়ে??

আমি চলে গেলে, আমাকে ছাড়া সবাই এই পৃথিবী টার সৌন্দর্য উপভোগ করবে৷

আমি দেখবো না?? তা হবে না৷

আমি আরো একশ বছর বেঁচে থাকতে চাই,

পৃথিবীর কোনায় কোনায় ঘুরতে চাই,

 কোন এক মায়ের কোলে নতুন শিশুর মুখ দেখতে চাই,

পুরনো মুভি দেখতে গিয়ে স্মৃতিকাতর হতে চাই,

মজার মজার খাবার খেতে চাই,

পছন্দের সব গান শুনাতে চাই,

ভালো কিছু বই পড়তে চাই,

আমি বেঁচে থাকতে চাই।


Thursday, June 18, 2020

উক্তি ০১

ভালবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভাল।বিয়ে হলে মানুষটা থাকে ভালবাসা থাকে না।আর যদি বিয়ে না হয় তাহলে হয়ত বা ভালবাসাটা থাকে,শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালবাসা এই দুয়ের মধ্যে ভালবাসাই হয়ত বেশি প্রিয়।

~হুমায়ূন আহমেদ (কোথাও কেউ নেই)

গান ০১

কিচ্ছু চাইনি আমি আজীবন 
ভালোবাসা ছাড়া ।
আমিও তাদেরই দলে,
বারবার মরে যায় যারা ।

কবিতা ০১

নিজেকে প্রশ্ন করে দেখো না
যার নাম তুমি আর লেখোনা
কেন তাকে ধরে আছো হৃদয়ে?
বিদায়ের পথ কেন ছাড়োনি?

Tuesday, June 2, 2020

লাল গোলাপ





১লা জুন, ২০২০

সন্ধ্যাঃ ০৭:২৭ মিনিট

 

হঠাৎ করে মিলি আমাকে ডাকলো, "এই দেখ, দেখ!" আমি বললাম, "কি দেখবো?" মিলি হাত দিয়ে একটা কাপলকে দেখিয়ে বললো, "অনেকখন ধরে দেখছি, এই ফুলওয়ালী মেয়েটি কাপলটাকে ফুল নেবার জন্য বিরক্ত করছে৷" আমি বললাম, "তো কি হয়েছে?" ও বললো, "তোমার মনে আছে?" তখন আমার স্মৃতির পাতায় একটা দৃশ্য ভেসে আসলো...

 

একবার আমি আর মিলি একটা পার্কে বসে আছি৷ তখন ও আমার বন্ধু, সেফ্র বন্ধু৷ প্রেম রিলেশন বিয়ে কিছুই হয় নি৷ সব কিছুর শুরু মাত্র৷ একটা মেয়ে কতগুলো গোলাপ নিয়ে আমাদের সামনে এসে বললো, "ভাইয়া, আপুর জন্য একটা ফুল নেন না৷" আমি তখন বললাম, "এখানে সব তো লাল গোলাপ, এই মেয়েকে লাল গোলাপ দেয়ার মত কিছুই হয়নি৷ লাল গোলাপ দিলে ও আমাকে মারবে৷" এই কথা শুনে মিলির সে কি হাসি৷ হাসতে হাসতে চোখে পানি চলে আসার মত অবস্থা৷ এই হাসির দিকে তাকিয়ে আমার মনে হল, আসলেই এই মেয়েকে কি একটা লাল গোলাপ দেয়া যায় না???

 

Wednesday, May 6, 2020

রঙ



৬ মে, ২০২০
সন্ধ্যা: ০৭.০৭ মিনিট

রঙ কি অদ্ভুত একটা জিনিস। রঙের ব্যবহারে একটা জিনিস কত না ভিন্নতা পায়। বৈচিত্যতা পায়। প্রকৃতিতে রঙের কি অপূর্ব ব্যবহার। আকাশের রঙ নীল। গাছ, পাহাড়ের রঙ সবুজ। ঝরে পড়া হলুদ পাতা। রক্তের লাল রঙ। লাল, সবুজ, নীল, হলুদ, বেগুনী, আসমানী, কমলা। সাতটি রঙ। সাতটি অনুভুতি। একটা রুমের দেয়াল গুলো গোলাপী হলে কেমন রোমান্টিক লাগে। একটি নীলাভ ডিমলাইট রুমের পরিবেশ পরিবর্তন করে দেয়। মনে ভালো লাগার অনুভতি এনে দেয়। বেলকনিতে বসে সামনের দালানগুলো গাঢ় রঙ চোখে প্রশান্তি ছুয়ে দেয়।

Saturday, April 25, 2020

Religion in my life



25th April 2020, 1st Ramjan 1441, 6:12 PM

First of all, I came from a religious family. Both my parents performed hajj separately. They didn't watch TV. Either for religious mind or they didn't get any interest. My mother gets up early every day for prays Tahajutt salat. She prays all kinds of salat I have known ever. Also both eid's prayer. And all kind of dua and other things.

Again I came from this kind of family. I also believed in god. But I truly didn't act so much religiously. I prayed to my salat before and at the time of my school life. That's means in my early life. Also some in my college life. But in my university life, I was far away from religion. It was a thought nothing else. I was a weekly religious man all the time. I only prayed for jummah's prayer. But I have fasted all Roja after class 6/7. All-time I fasted 30 Ramjan. It was not so much hard to maintain.

Also in my job life, I didn't pray all salat.  But After 1 year of my job, I have some trouble. I get pain in my life. Then I started praying salat for peace of my mind. That's continued so far. I was not a religious person at any time. I didn't think that way. I do where is my happiness. Currently, prayer is a medicine for my mind. Realy I enjoy it.


Wednesday, April 22, 2020

Life now a days



22nd April 2020, 7.19 PM

Currently, life is going on not so good. Full day stack in the room. Doing office work from home. Corona situation is so worse. It may be going on more worst. Today corona detects in 390 people. The total sum is 3772. The summation of death is 120 till today. I talking about only my country in Bangladesh.

Day passing with working office work. After the office talked with mom and family. Chatting with friends, play the video game on the phone. Currently, I am watching Breaking Bad tv series. Preciously on season 3 episode 9. The series is good. There is an interesting story about a drug business. I loved that series. I have some sleeping nowadays. I wish it solved quickly. I want to busy with YouTube videos. But it does not attract me so much. I am good enough for the listening song on YouTube, but not other videos. There may also have interesting content. Sadly I am not used to it.

That's for today. Wish to write here soon. GoodBye.

Thursday, March 26, 2020

একটি বিকেল ও আমার অনুভুতি



২৬ই মার্চ, ২০২০
সন্ধ্যা: ৭.০৩ মিনিট 

বহু বহু দূরে একটি নব নির্মিত বাড়ির ছাঁদে দুজন দাড়িয়ে আছে। তাদেরকে দেয়াশালাই এর দুটো কাঠির মত মনে হচ্ছে। ছাঁদের এক পাশে পিলারের রড গুলো বের হয়ে আছে। অন্য পাশে চিলে কোঠায় দাড়িয়ে তারা আকাশের দিকে তাকিয়ে আছে।

অপেক্ষাকৃত কম দূরের একটা বিল্ডিং এর ছাঁদে পানির টাংকিতে দুজন বসে আছে। তাদের সামনে অনেকটা খোলা জায়গা। তারা হয়ত দুই বন্ধু। পড়ন্ত বিকালে ছাঁদে বসে দুইজন আড্ডা দিচ্ছে।

তাদের পাশেই অন্য একটা বিল্ডিং এর চতুর্থ তালার বেলকনিতে আরও দুজন। এক বাবা তার ছোট্ট সন্তানকে বুকে নিয়ে বাহিরে তাকিয়ে আছে। হয়ত সন্তানের সামনের দিনগুলা কেমন কাটবে তা নিয়ে ভাবছে। সে দাড়িয়ে আছে অনেক অনেকক্ষন ধরে।

আমি আগে কখনো খেয়াল করিনি, একটু দূরে একটি বাসার ছাঁদে বাংলাদেশের পতাকা উড়ছে। এটা কি আগেরই ছিল, নাকি আজ স্বাধীনতা দিবস উপলক্ষে উড়িয়েছে?

একটা বাসার ছাঁদ বেশ বড়। অনেক বড়। দুই-তিন তলা দালানের উপর ছাঁদটা। ওই ছাঁদটায় সবচেয়ে বেশি মানুষজন। অনেকগুলা পিচ্চি। ওরা খেলছে, দৌড়াচ্ছে, ঘুড়ি উড়াচ্ছে। জায়গাটা একটা বড় মাঠের মত। ওখানে যারা খেলা করছে, তারা সবাই হয়ত ওই বাসার ছেলে মেয়ে না। পাশের বাসার থেকে ওদের সাথে খেলতে আসছে তাদের সঙ্গী সাথীরা। এই গাড়ি-ঘোড়া আর বড় বড় দালান-কোঠার শহরে একটু খোলা জায়গা কই? একটা খেলার মাঠ কোথায় মিলে?

আশেপাশের কয়েকটা বিল্ডিং বেশ চকচকে। নতুন রঙ করা। বেশ উচু উচু। দশ-বার তলা। প্রায়গুলো বিল্ডিং এর জানালার কার্নিসে এসি সেট করা। আবার কয়েকটা বেশ পুরুনো বিল্ডিং। রঙ উঠে গেছে। অবহেলা অযত্নে ছাদের গাছ গুলো ঝোপঝাড়ে পরিনত হচ্ছে। আছে কয়েকটা নতুন বিল্ডিং, শুধু মাত্র ছাঁদ গুলো তুলে দিয়েছে। ভেতরটা এখনো পুরুপুরি ফাঁপা, ফাকা হয়ে আছে।

বাসার সামনের রাস্তাটা আজ বড়ই নিরব। অনেকক্ষন পরে পরে দুই একটা সাইকেল বা রিকশা যাচ্ছে। অথচ এই রাস্তাটা অত্যন্ত ব্যস্ত। রাত দুইটা-চারটা পযর্ন্ত ভারী ট্রাক চলে।

আজ প্রায় অনেকগুলা বাসার ছাঁদেই বেশ কিছু মানুষ জন। কেউ গল্প করছে, কেউ আশেপাশে দেখছে, আকাশের দিকে তাকিয়ে আছেপিচ্চি বাচ্চারা খেলাধুলা করছে। তারা কি প্রতিদিনই বিকালে বাসার ছাঁদে আসে? না আমার মত কোন এক বন্ধের দিনে, অবসর বিকালে সময় কাটাচ্ছে?

মসজিদ থেকে আযান এর সুর ভেসে আসছে। বহু দূরের ওই দুটো লোক এখনো দাড়িয়ে আছে। কাছের বিল্ডিং এর ছেলে দুটো এখনো বসে। বাবা তার সন্তানকে নিয়ে ঘরে চলে গেছে। বাচ্চারা তাদের মায়ের ডাকে, অনিচ্ছায় খেলার মাঠ ছেড়ে যাচ্ছে। আমার সামনে দিয়ে ৯ টা পাখি উড়ে গেল। হয়ত তাদের নীড়ে ফিরছে।

আমি এই সুন্দর দৃশ্যটা মাথায় ঢুকিয়ে রাখার চেষ্টা করছি। যেন কখনো চোখ বন্ধ করলেই পুরো দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠে। কিন্তু আমি জানি দৃশ্যটা থাকবে না। আমি কথনো কারো চেহারাও পুরোপুরি মাথায় ধরে রাখতে পারি না। সুন্দর কোন দৃশ্য, সুখকর কোন স্মৃতিও না।

আমার শুধু ঘটনাটা মনে থাকে। ওখানে, এর সাথে ঘুরতে গিয়েছিলাম। তার সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল। হয়ত ভালো একটা সময় কাটিয়েছিলাম। কিন্তু সেই দৃশ্যটা কল্পনা করতে পারি নামাথায় আসে না। স্বপ্নের মত আবছা আবছা লাগে সব কিছু। মাথাটা পুরো খালি হয়ে যায়। মনের ভিতরটা হাঁ হাঁ করে, চিত্রটা আকাঁর জন্য।

থাক আজকের মত।
শুভ সন্ধ্যা প্রকৃতি, শুভ সন্ধ্যা।